Nepal Flash Flood | Nepal is currently facing a catastrophic humanitarian crisis with the death toll surpassing 675 following massive flash floods and glacier collapses along its northern border.নেপালে মহাপ্রলয়ে মৃত্যুমিছিল। রসুয়ায় হড়পা বানে তছনছ পরপর গ্রাম। এখনও পর্যন্ত ৬৭৫ দেহ উদ্ধার। নিখোঁজ সেনা-পুলিশকর্মী-সহ আড়াই হাজার। মহাপ্রলয়ের পর বিপদ বাড়াচ্ছে টানা বৃষ্টি। রসুয়ায় উদ্ধার অভিযানে ভিলেন বৃষ্টি। ত্রিশূলীতে টানা বৃষ্টিতে বাড়ছে বিপত্তি। হড়পা বানের আশঙ্কায় দফায় দফায় স্থগিত উদ্ধারকাজ। ত্রিশূলী লাগোয়া এলাকা ফাঁকা করা হয়েছে। এয়ারলিফটেও সমস্যা বলে দাবি। মহাপ্রলয়ের পর ফের ফুঁসছে ভোটে কোশী। কাল দিনভর দফায় দফায় বৃষ্টিতে বাড়ছে জলস্তর। নদীর জলস্তর বাড়ায় রসুয়ায় অ্যালার্ট জারি। রেড অ্যালার্ট নুয়াকোট, ধাদিংয়ে।