Nepal Flash Flood | মহাপ্রলয়ে মৃত্যুপুরী নেপাল। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৭৫২ জনের দেহ উদ্ধার হয়েছে। হড়পা বান বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মহা বিপর্যয়ের চারদিন পরেও ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়ে চলেছে একের পর এক দেহ। সেনা, পুলিশ, পর্যটক সহ এখনও প্রায় আড়াই হাজার মানুষ নিখোঁজ। এভারেস্টের দেশে শুধুই স্বজন হারানোর হাহাকার। ধ্বংস আর শোকের ক্ষত নিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নেপাল। কাদামাটির স্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। ছবির মতো সুন্দর দেশকে তছনছ করে দিয়েছে প্রকৃতির রুদ্ররোষ। উদ্ধারকাজেও বাধা হয়ে দাঁড়িয়েছে খারাপ আবহাওয়া। উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি আর নদীতে বাড়তে থাকা জলস্তর। অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে ত্রিশূলীতে দফায় দফায় ব্যাহত হয় উদ্ধারকাজ। সাময়িকভাবে তা বন্ধ রাখতে হয়। আবহাওয়া একটু ভাল হতেই আবার শুরু হয় উদ্ধারকাজ। Nepal devastated by a catastrophic natural disaster. According to reports from multiple sources, the death toll has risen to 752, with bodies continuing to be recovered from the rubble four days after the devastating flash floods and landslides. Nearly 2,500 people, including soldiers, police personnel and tourists, are still missing. The Himalayan nation is witnessing heartbreaking scenes as families search desperately for their loved ones.