Last Updated:
উজবেকিস্তান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সর্বোচ্চ সম্মান ‘ওলিয় দারাজালি দোস্তলিক’ অর্ডারে ভূষিত করা হয়েছে। সম্মানটি ভারতের হাজার বছরের ঐতিহ্য ও ১৪০ কোটি ভারতীয়কে উৎসর্গ করেন মোদি।
উজবেকিস্তান: উজবেকিস্তান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সর্বোচ্চ সম্মান ‘ওলিয় দারাজালি দোস্তলিক’ (Oliy Darajali Do’stlik) Order-এ ভূষিত করা হল। রবিবার তাসখন্দে এই সম্মান গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সম্মান পাওয়ার পর তা ভারতের হাজার বছরের ঐতিহ্য, ১৪০ কোটি ভারতীয় এবং ভারত-উজবেকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বকে উৎসর্গ করেন মোদি।
