যদিও মা মাসি কিচেনের পেজ থেকে জানানো হয়েছে যে, এই পুরো মাসটাই বলা চলে, আমরা প্রায় কাজের বাইরে ছিলাম। আপনারা এই মাসে যে ভিডিওগুলো দেখেছেন, সেগুলো অনেক আগে থেকে রেকর্ড করে রাখা এবং সিডিউল করা ছিল।এই সময়ে বহু মানুষকে, বহু ব্র্যান্ডকে অনেক কথা দিয়েও আমরা সেই কথা রাখতে পারিনি। অসংখ্য ভিডিও সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরেও আপলোড করা সম্ভব হয়নি, অনেক সিডিউল মেনে চলতে পারিনি। এমনকি বহু জুয়েলারির ডেলিভারিও সময়মতো দিতে পারিনি। এর জন্য আমরা প্রত্যেকের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই কঠিন সময়েও যাঁরা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন, সময় দিয়েছেন এবং আমাদের পাশে থেকেছেন—প্রতিটি মানুষ ও প্রতিটি ব্র্যান্ডের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ। তাঁদের এই সহযোগিতা আমরা কোনোদিন ভুলব না। কাল থেকেই আমরা ধীরে ধীরে কাজে ফিরছি। তবে আপাতত আপনারা যে ভিডিওগুলো দেখতে পাবেন, সেগুলোর বেশিরভাগই আগের রেকর্ড করা ভিডিও। নতুন করে ভিডিও তৈরির কাজ আগামী সপ্তাহ থেকে শুরু করার ইচ্ছা রয়েছে। আবারও আপনাদের প্রত্যেককে ধন্যবাদ—আমাদের একটু সময় দেওয়ার জন্য, আমাদের পরিস্থিতি বোঝার জন্য এবং পাশে থাকার জন্য।