এছাড়াও, ভারতে এলপিজি সিলিন্ডারের দামেও বড় প্রভাব পড়েছে। মে মাস থেকে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দামে এক ধাক্কায় প্রায় ১,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকারি তেল সংস্থাগুলি বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন হারে দাম বাড়িয়েছে। উদাহরণস্বরূপ, দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়ে প্রতি সিলিন্ডার ৩,০৭১.৫০ টাকায় পৌঁছেছে।
