Last Updated:
তামিলগা ভেত্রি কাজগাম প্রধান সি জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, ডিএমকে ও এআইএডিএমকে ছাড়া প্রথম সরকার, ১৩ মে’র মধ্যে আস্থাভোটের নির্দেশ
চেন্নাই: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়।তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে এসে বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। রাজ্যপাল তাঁকে আগামী ১৩ই মে বা তার আগে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশও দিয়েছেন।
বিজয়ের সঙ্গে নিম্নলিখিত নেতারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে…
কেএ সেনগোট্টাইয়ান
আধব অর্জুন
এন আনন্দঅরুণরাজ
রাজ মোহন
ভেঙ্কটরামন
টিকে প্রভু
কীর্তনা
তরুণ তুর্কি থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে প্রবেশ করেছেন ইতিমধ্যে। ২০২৪ সালে তিনি তামিলনাড়ু ভেট্টি কাজাগাম দল গঠন করেন। তার মাত্র দু-বছরেই তামিলনাড়ুর ‘রাজা’ হিসেবে আবির্ভূত হলেন এই তরুণ নেতা। স্বয়ং স্ট্যালিন নিজের নির্বাচনী এলাকা থেকেই নির্বাচনে হেরেছেন। বিজয়ের দল ১০৮টি আসন জিতেছে। ইতিমধ্যে, থালাপথি বিজয়ের শৈশবের বেশ কিছু দুর্লভ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনই একটি ছবিতে তাঁকে করুণানিধির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি দেখে নেটাগরিকরা বলছেন যে, করুণানিধি হয়তো কখনও কল্পনাও করতে পারেননি যে এই ছোট্ট ছেলেটি একদিন তাঁর দলকে ধ্বংস করে দেবে। থালাপথি বিজয় নিজের বাবা-মায়ের বিরুদ্ধেই মামলা করেছেন।
কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং আইইউএমএল-এর কাছ থেকে সমর্থনপত্র পাওয়ার পরপরই বিজয় লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রায় সাত দশকে তামিলনাড়ুর ইতিহাসে এই প্রথমবার ডিএমকে ও এআইএডিএমকে ছাড়া কোনও সরকার ক্ষমতায় আসবে। বিজয় ১৯৮৫ সালে শিশুশিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তাঁর বাবা চন্দ্রশেখর একজন সুপরিচিত পরিচালক। তাঁর মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়িকা। বিজয় এখন পর্যন্ত প্রায় ৬৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার বেশিরভাগই বক্স অফিসে ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 10, 2026 11:39 AM IST
