Last Updated:
South 24 Parganas News: সুন্দরবনের মানুষের নতুন সরকারের কাছে তাঁদের প্রধান দাবি, এমন এক সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা যা নদীভাঙন রোধ করবে এবং নোনা জল থেকে খেত-খামার বাঁচিয়ে অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করবে।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সামনেই বর্ষাকাল কিন্তু সুন্দরবনে বেহাল অবস্থায় রয়েছে একাধিক নদীবাঁধ। সেই নদীবাঁধগুলি দ্রুত সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। নতুন সরকারের কাছে তাদের চাওয়ার বিষয় নদীবাঁধ সংস্কার। সাগর, নামখানা, পাথরপ্রতিমা থেকে রায়দিঘি সমস্ত জায়গায় এখন এই দাবি। বিগত বছরগুলিতে সেভাবে সংস্কার হয়নি বাঁধ। ফলে সবসময় আতঙ্কে থাকেন স্থানীয়রা। অধিকাংশ সময় দেখা যেত স্থানীয় বাসিন্দারা নিজেরাই নদীবাঁধ মেরামত করে নেন।
বারবার এই ছবি উঠে আসত সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে। নদীবাঁধ সারানোর জন্য স্থানীয়রা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। সুন্দরবনবাসির দাবী একটাই, কংক্রিটের নদীবাঁধ। এই নদীবাঁধ সংস্কারের জন্য বারবার বলা হলেও কোনওসময় কর্ণপাত করেনি কেউ। তবে এবার আশার আলো দেখছেন স্থানীয়রা।
এবার সরকার সেই বিষয় দেখলে সুন্দরবনবাসির খুবই উপকার হবে বলে জানিয়েছেন তাঁরা। নদীবাঁধে যে সমস্ত ছোটখাটো ফাটল রয়েছে সেগুলি দ্রুত সারাতে হবে। পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখলেই তবেই বাঁচবে গ্রাম এমন দাবি গ্রামবাসীদের। এই সমস্যা রয়েছে সুন্দরবনের নদীতীরবর্তী এলাকার সর্বত্রই। এর সঙ্গে নতুন সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সব পালন করলে সুন্দরবনের উন্নয়ন আরও তরান্বিত হবে বলে জানিয়েছেন তাঁরা। এখন দেখার কবে এই কাজ হয় এলাকায়।
South Twenty Four Parganas,West Bengal
South 24 Parganas News: হাজারও সমস্যার এক সমাধান! সুন্দরবনের ভাগ্য বদলে দিতে এই ‘প্ল্যান’, যা চাইছে দক্ষিণ ২৪ পরগনা