Last Updated:
সব জল্পনা কাটিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার দায়িত্বভার কাঁধে শুভেন্দু অধিকারীর। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণের আগেই, শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী’কে নির্বাচিত করেন। শনিবার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ পর্ব সম্পন্ন হয়।
কাঁথি: নন্দীগ্রামের মানুষজন চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী হোন শুভেন্দুই। যেই তাঁর নাম দলের তরফে ঘোষণা করা হয়েছে, সঙ্গে সঙ্গে আনন্দ আর বাঁধভাঙা উচ্ছ্বাস নন্দীগ্রামে। কাঁথিতেও শান্তিকুঞ্জের সামনে উচ্ছ্বাস আর উন্মাদনার ছবি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলেও আনন্দ উপচে পড়ল। মহিষাদল রাজবাড়ির গোপাল জিউ মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিতরণ করলেন বিজেপি নেতা কর্মীরা। রাত দুটোর সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নিজের বাড়িতে ঢোকেন। নিজের বাড়ি শান্তিকুঞ্জে ঢোকার সময় শুভেন্দু অধিকারীকে ঘিরে গভীর রাতেও সাধারণ মানুষ পাড়া প্রতিবেশীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
শপথ গ্রহণের পর শনিবার সন্ধ্যেতেই কালীঘাট মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মাথায় ডালা নিয়ে কালীঘাট মন্দিরে পূজা দিতে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মা কালীর আরাধনায় শুভেন্দু অধিকারী৷ পুজো দেওয়ার পর কালীঘাট থেকে বেরিয়ে যান শুভেন্দু৷ শুভেন্দু বেরোনোর সময় রাস্তার দু’পাশে সাধারণ মানুষের স্লোগান এবং শুভেচ্ছার উচ্ছ্বাস৷ এদিন রাতে পাঁচলা কলকাতা হয়ে মেদিনীপুর যাবার পথে, রানিহাটি মোড় সংলগ্ন জাতীয় সড়কে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা তথা পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন পালের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি হাজির হতেই, মানুষ পুষ্প দিয়ে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় সড়ক সংলগ্ন বজরংবলী মন্দিরে প্রবেশ করে মূর্তিতে মালা দেন। এরপর পাঁচলা হয়ে উলবেড়িয়া পৌঁছন।
শপথ গ্রহণ করেই শনিবার সন্ধ্যায় ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মাল্যদান করলেন ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে৷ এদিন শুভেন্দু জানালেন, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার চিন্তাভাবনা রয়েছে৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ বিভিন্ন জ্ঞানীগুণি মানুষের বাড়ি এবং বিভিন্ন তীর্থস্থানেরও সংস্কার করা হবে বলেও রাজ্যের মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: দলবিরোধী মন্তব্য করার অভিযোগ! কোহিনুর মজুমদার-সহ ৩ মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল
শুভেন্দু বলেন, স্বাধীন গণতান্ত্রিক ভারতেকে তৈরি তথা পশ্চিমবঙ্গকে তৈরির পেছনে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেন তিনি৷ পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে তিনি বলেন, ‘‘২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার চিন্তাভাবনা রয়েছে। আমরা এটা ক্যাবিনেটে তুলব৷’’
আরও পড়ুন: হাত-পা বাঁধা, মুখের মধ্যে কাপড় গোঁজা, অবসরপ্রাপ্ত আই পি এস আধিকারিকের স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার, হায়দরাবাদে হাড়হিম দৃশ্য
জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। তার হাত ধরেই দলীয় রাজনীতিতে প্রবেশ শুভেন্দু অধিকারীর। যিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠের অনুষ্ঠানে শান্তিকুঞ্জের প্রায় সব সদস্য ব্রিগেডমুখী হলেও বাড়িতেই ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী এবং তাঁর স্ত্রী গায়ত্রী দেবী। ছেলের শপথবাক্য পাঠ দেখেছেন টিভির পর্দায়। ছেলে বর্তমানে মুখ্যমন্ত্রী। তাই জনগণকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানালেন শিশির অধিকারী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 10, 2026 10:08 AM IST
