Last Updated:
আগামীকাল দুপুর দু’টোয় ফের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সব দফতরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবারের পর ফের আগামীকাল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে বলে এই সূত্রের খবর।
আগামীকাল দুপুর দু’টোয় ফের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সব দফতরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবারের পর ফের আগামীকাল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে বলে এই সূত্রের খবর।
প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠকের পর সচিবদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, প্রায় দেড় ঘণ্টার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভয়হীন ভাবে কাজ করুন। যা হবে এই সরকারে সব লিখিত ভাবে কাজ হবে, কোনও মৌখিক নির্দেশে কাজ হবে না। যখন মনে করবেন আমার সময় নিয়ে চলে আসবেন। খুব জরুরি হলে সরাসরি চলে আসবেন।”
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু সচিবদের আরও বলেন, “আপনারা দিল্লিও যেতে পারবেন। প্রশাসনে আরও সংস্কার হবে। নিয়োগ নিয়ে একটা সমস্যা আছে। সব দফতরেই। সেটা খুব তাড়াতাড়ি রিফর্ম হবে। এখানে যা কাজ হবে সব আইন মেনে হবে। কেন্দ্রীয় কর্মী বর্গ ও প্রশাসনিক দফতর (DOPT)-এর রুল বুক অনুসরণ করা হবে।”
সচিবদের বৈঠকে শুভেন্দু অধিকারী এমনটাই বলেন বলেই সূত্রের খবর। জানা যাচ্ছে, বৈঠক চলাকালীন কয়েকটি দফতরের কাজ নিয়ে জানতেও চান শুভেন্দু। খাদ্য দফতরের সচিবের থেকে তিনি জানতে চান “আপনাদের কাল ওয়েবসাইট কেন বন্ধ হয়ে গিয়েছিল?” এছাড়া সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের সচিবের থেকেও দফতরের কাজ ও একাধিক বিষয়ে তিনি জানতে চান বলেই সূত্রের খবর। সূত্রের খবর, এদিন সচিবদের বৈঠক চলাকালীন শিক্ষা সচিবকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নিয়ম মেনে স্বচ্ছ ভাবে নিয়োগের কাজ করতে হবে।
“অযথা টাকার অপচয় করবেন না। যেখানে দরকার সেখানেই ব্যবহার করুন। ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ এই সব শব্দ বলার দরকার নেই। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আমরা নিয়ে আসব। অতীতে অনেক ভুল হয়েছে। এই গুলো নিয়ে আপনারা আগে বলতে পারতেন। এখন কথা কম, কাজ বেশি হবে। একটা গ্রুপ করা হবে সচিবদের নিয়ে। আমিও সেখানে থাকব। মুখ্যসচিব দেখবেন।” সচিবদের বৈঠকে মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। গত সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ কুমার আগরওয়াল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
