ভারতীয় বিয়েতে সোনা কেনা এক ধরনের আবেগের বিষয়। দাম যতই বাড়ুক না কেন, সোনা কিনতেই হয়, এমনটাই মনে করেন অনেকেই। তার উপর মেয়েদের বিয়ের সময় পণ হিসেবেও অনেক পরিবার সোনা কিনে থাকে। কেউ শুধু সোনার গয়নাই নয়, নেকলেস, বালা, সোনার কয়েন-সহ নানা ধরনের সোনার জিনিস বিয়ের জন্য বেছে নেন। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে এক বছরের জন্য সোনা ও সোনার গয়না না কেনার আবেদন জানিয়েছেন। তাঁর মতে, এতে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপর চাপ কম পড়বে। আপনি যদি সোনার বদলে অন্য কোনও বিনিয়োগ বা উপহারের বিকল্প খুঁজে থাকেন, তাহলে এই ১০টি বিকল্প আপনার কাজে আসতে পারে।
