কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : স্কুলে বাড়ল গরমের ছুটির মেয়াদ। ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি। গরমের ছুটির পরে ১ জুন খুলবে স্কুল। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে এই বিষয়ে। ইতিমধ্যেই তা মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পাঠানো হয়েছে। স্কুলে যে গরমের ছুটি ১১ তারিখ থেকে পড়েছে, তার মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। ১ জুন স্কুল খুলবে। অর্থাৎ মে মাসের প্রায় পুরোটা জুড়েই ছুটি পাবেন ছাত্রছাত্রীরা।
আগের সরকার স্কুলে যে গরমের ছুটি দিয়েছিল তার মেয়াদ কম ছিল। তবে নতুন বিজেপি সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানিয়ে দেওয়া হয়েছে যে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে স্কুলে। ১ জুন থেকে স্কুল খুলবে।