জয়পুর: নাগাড়ে দুই ম্যাচ, দুই ম্যাচে শতরানের দোরগোড়ায় পৌঁছেও সেঞ্চুরি হাঁকাতে পারলেন না মিচেল মার্শ। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর দুরন্ত ৯৬ রানের ইনিংস এবং মার্শের ওপেনিং পার্টনার জশ ইংলিসের অর্ধশতরানে ভর করেই বিরাট রান তুলল লখনউ সুপার জায়ান্টস। ‘ডেথ ওভারে’ রয়্যালসের বোলাররা দুরন্ত কামব্যাক না করলেও এক সময় তো মনে হচ্ছিল লখনউ হেসেখেলে ২৫০ রানের গণ্ডি পার করে ফেলবে। তবে শেষের ওভারগুলিতে জোফ্রা আর্চারদের ভাল বোলিংয়ের সুবাদেই পাঁচ উইকেটে ২২০ রানে থামল লখনউয়ের ইনিংস। রয়্যালসদের হয়ে তরুণ স্পিনার যশরাজ পুণিয়া সর্বাধিক দুই উইকেট নিয়ে প্রভাবিত করেন।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)