Last Updated:
Debraj Chakraborty: বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে পুরনো একটি মামলায় আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ২০২১ সালে বিজেপি কর্মী প্রসেনজিৎ বিশ্বাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওঠা ভোট পরবর্তী অশান্তির অভিযোগেই তাঁকে জেরা করা হচ্ছে।
কলকাতাঃ দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরনো একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০২১ সালে প্রসেনজিৎ বিশ্বাস বিজেপি কর্মী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী পরবর্তী ক্ষেত্রে অস্বাভাবিক ভোট পরবর্তী অশান্তি হয় বলে অভিযোগ হয়েছিল। সেই মামলাতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
উত্তর ২৪ পরগনার জেলার যুব তৃণমূলের নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দেবরাজ৷ পরে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর আপ্তসহায়ক হিসাবেও কাজ করেন। সেই পূর্ণেন্দু বসুর কাছ থেকেই ২০১৩ সালে বিধাননগর পুরসভার উপনির্বাচনের টিকিটের চেয়েছিলেন,কিন্তু পাননি। ২০১৫ সালেও তাঁর একই অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন পূর্ণেন্দু।
পরে, তৃণমূল ভবনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। মাত্র কয়েক মাস যেতে না যেতেই অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হন দেবরাজ। এবং রাজনীতির ময়দানে নিজের জায়গা করে নেন। বিধাননগর তথা উত্তর ২৪ পরগনা জেলার একজন দাপুটে নেতা হিসেবেই দেবরাজ নিজেকে প্রতিষ্ঠিত করেন।
অভিযোগ, পরবর্তী সময়ে পূর্ণেন্দু বসুকে কার্যত সাইডলাইনে সরিয়ে নিজের স্ত্রী অদিতি মুন্সিকে টিকিট পাইয়ে দেন। এরপর ব্যারকপুর সাংগঠনিক জেলার যুব দায়িত্বও তাঁর হাতে আসে। রাজারহাট, নিউটাউন, রাজারহাট গোপালপুর থেকে দমদম— বিস্তীর্ণ এলাকায় তাঁর প্রভাব বিস্তার করেন। তবে, ২০২৬ সালের নির্বাচনে অদিতি মুন্সির পরাজয় রাজনৈতিক সমীকরণে বড় ধাক্কা হিসেবে দেখা হয়।
Kolkata,West Bengal
