সন্দীপ সরকার, কলকাতা: প্রবল গরমে তখন হাঁসফাঁস শহর। আর্দ্রতায় নাজেহাল আম আদমি। আকাশ কালো করে নামল বৃষ্টি। ঘড়িতে তখন প্রায় বিকেল পৌনে চারটে। প্রায় ঘণ্টাখানেক ধরে বৃষ্টি পড়ল শহরে। ইডেন ঢাকা রইল কভারে।
তবে, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ম্যাচ শুরু হতে সমস্যা হয়নি। বিকেল পাঁচটার মধ্যে বৃষ্টি থেমে গেল। দ্রুততার সঙ্গে কভারের ওপরের জল সরিয়ে মাঠ তৈরি করে ফেললেন ইডেনের মাঠকর্মীরা। নির্ধারিত সাতটায় টস হল। ম্যাচ শুরু হল নির্ধারিত সময়ে। সন্ধ্যা সাড়ে সাতটায়।
কিন্তু এত প্রবল আর্দ্রতা ছিল যে, গ্যালারিতে বসে দর্শকরা কুলকুলিয়ে ঘামছিলেন। মাঠে ক্রিকেটারদেরও গলদঘর্ম অবস্থা। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, সন্ধ্যায় ফের এক পশলা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ইডেনে টস জিতে ফিল্ডিং নিল কেকেআর, রোহিত-হার্দিকদের বিরুদ্ধে বিদেশি বাছাইয়ে চমক
সেই আশঙ্কাই সত্যি হল। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসে তখন আট ওভার খেলা হয়েছে। তার মধ্যেই বেশ বিপাকে হার্দিক পাণ্ড্যরা। ৫৭ রানে চার উইকেট পড়ে গিয়েছে। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। আচমকাই নামল বৃষ্টি। দৌড়ে মাঠের বাইরে গেলেন ক্রিকেটারেরা। মাঠ ঢাকা পড়ল কভারে।
আরও পড়ুন: হাসিন জাহানের করা মামলায় বেকসুর খালাস মহম্মদ শামি