Last Updated:
WB BJP Ministers Full List: ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন শুভেন্দু। লোকভবনের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ২৫০ জন অতিথি।
কলকাতাঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ঘোষণা হয়ে গেল রাজ্যের নতুন মন্ত্রীদের নাম। নাম ঘোষণা করলেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল। সোমবার সকাল ১১টায় লোক ভবনে শপথ নিলেন বিধায়করা, একইসঙ্গে শপথ নেন পূর্ণ, স্বাধীন দায়িত্ব প্রাপ্ত এবং প্রতিমন্ত্রীরাও। নবগঠিত বিজেপির মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন দীপক বর্মন (ফালাকাটা), তাপস রায় (মানিকতলা), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), মনোজ কুমার ওঁরাও (কুমারগ্রাম), অর্জুন সিং (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ), অজয় পোদ্দার (কুলটি) এবং দুধকুমার মণ্ডল (ময়ুরেশ্বর)।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন মালতী রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর) এবং ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), আনন্দময় বর্মন (মাটিগাড়া নকশাল বাড়ি), অশোক দিন্দা (ময়না), চন্দনা বাউরি (শালতোড়া), বিশাল লামা (কালচিনি), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), মৌমিতা বিশ্বাস (বর্ধমান দক্ষিণ), উমেশ রাই (হাওড়া উত্তর), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিবাকর ঘরামী (সোনামুখী), অমিয় কিস্কু (নয়াগ্রাম), কালিতা মাঝি (আউশগ্রাম), গার্গী দাস ঘোষ (কান্দি), বিরাজ বিশ্বাস (করণদীঘি), দীপঙ্কর জানা (কাকদ্বীপ) এবং সুমনা সরকার (বলাগড়)।
এবারের মন্ত্রিসভায় ৩৫ জন মন্ত্রীর মধ্যে মহিলা মন্ত্রীর সংখ্যা ৭। পূর্ব মেদিনীপুর থেকে মন্ত্রী হচ্ছেন ৫ জন। উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হলেন মোট ১০ জন, তাঁদের মধ্যে ক্যাবিনেট মন্ত্রী হলেন উত্তরবঙ্গ ৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত একজন এবং প্রতিমন্ত্রী হলে ৫ জন। অধ্যাপক, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, দলীয় সংগঠক, পরিচারিকা সমাজের সকল স্তরের মানুষই রয়েছেন এবারের মন্ত্রিসভায়।
৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু, তাঁর সঙ্গেই পাঁচ জন মন্ত্রীও শপথ নেন। এ বার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হল। লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে ২৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রীড়াজগত, বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে। মোট তিনটি পর্যায়ে হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। প্রথমে ১৩ জন পূর্ণ মন্ত্রীর শপথ গ্রহণ, তারপর প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দফায় ১৩ জন, তারপরে ১০ জন, শেষ দফায় ১২ জনের শপথ গ্রহণ।
Kolkata,West Bengal
Jun 01, 2026 11:27 AM IST
