কলকাতা: সোনা পাপ্পুর মামলায় ধৃত ব্যবসায়ী জয় কামদারের সূত্র ধরে শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে তলব। আজ ED দফতরে হাজিরা দেয় সে। ED সূত্রে খবর, মূলত কল্যাণ শুক্লার আরবানার বাড়িতে অভিযান চালিয়ে জয় কামদারের সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য ও সূত্র মিলেছিল । জয় কামদারের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রিতেও কল্যাণ শুক্লা সম্পর্কিত বেশ কিছু তথ্য মিলেছিল। তল্লাশিতে মেলা তথ্য যাচাই করতেই শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে তলব করা হয়। তাঁর বাজেয়াপ্ত করা ৩টি মোবাইলে থাকা নথি নিয়েও করা হবে জিজ্ঞাসাবাদ, খবর ED সূত্রে।
আরও পড়ুন, ভয়ে খাটের নীচে লুকোলেন রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ ?
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)