Last Updated:
Abhishekh Banerjee’s PA Sumit Roy: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এবার জারি হল লুক আউট নোটিস৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে পুলিশ৷
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমি জালিয়াতি মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি করল। সুমিত রায়কে হন্নে হয়ে খুঁজছিল জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট নোটিস৷ পাশাপাশি, সুমিত রায়ের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানাও৷ সূত্রের খবর, আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ সুমিত রায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের খোঁজে বিধান নগর পুলিশ এবং কলকাতা পুলিশকে আলার্ট করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আসরের নামে এসটিএফ৷ এখনও সুমিতের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চলছে। পরে লুক আউট নোটিস জারি করার আবেদন করা হয়। এবার জমি জালিয়াতি মামলায় লুক আউট নোটিস জারি করা হয়েছে৷ এমনকি এয়ারপোর্ট কর্তৃপক্ষকে জানানও হয়েছে বলেই সূত্রের খবর৷
পাশাপাশি, সুমিত রায়কে পাকড়াও করতে কড়া পদক্ষেপ পুলিশের৷ সুমিত রায়ের বিরুদ্ধে এবার জারি হল গ্রেফতারি পরোয়ানা৷ সুমিতকে গ্রেফতার করতে আদালতের দ্বারস্থ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ৷ গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন করে পুলিশে৷ আদালত মঞ্জুরও করে সেই পরোয়ানা৷
আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। আইনজীবী সব্যসাচী বন্দোপাধ্যায় সোমবার এই বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেন। মামলা ফাইল করার অনুমতি বিচারপতির।
প্রসঙ্গত, গত দু’দিন ধরে পুলিশ-প্রশাসন-মিডিয়ায় তিনিই শিরোনামে, সুমিত রায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ বা আপ্তসহায়ক। তাঁর খোঁজ মিলছে না। এই সুমিত রায়ের খোঁজেই শনিবার রাত তিনটের সময় অভিষেকের বাড়ির গেট ভেঙে অভিযান চালায় পুলিশ। কিন্তু কে এই সুমিত? কেন তাঁকে খুঁজতে এমন হন্যে পুলিশ? কী অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে?
তৃণমূল সূত্রে খবর, অভিষেকের সঙ্গে সুমিতের যোগাযোগ ছোটবেলা থেকেই। স্কুলের বন্ধু দু’জনে। সেই বাল্যবেলার বন্ধুই এখন হয়ে উঠেছেন অভিষেকের আপ্তসহায়ক। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে পড়তেন অভিষেক। দক্ষিণ কলকাতার ভূমিপুত্র সুমিতও অভিষেকের সহপাঠী ছিলেন নবনালন্দায়। অভিষেক এখানে পড়াশোনার পরে দিল্লিতে চলে যান। তবে সুমিতের সঙ্গে তাঁর যোগাযোগ থেকে গিয়েছিল।
Kolkata,West Bengal
Jun 15, 2026 12:47 PM IST
