এ ছাড়াও, নোরার ইনস্টাগ্রামে একটি ভিডিও রয়েছে, যেখানে তাকে জিজ্ঞাসা করা হয় তার প্রিয় মরোক্কান ফুটবলার কে? এর উত্তরে নোরা প্রশ্নকর্তাকে বলেন, আপনিই আগে বলুন। এর উত্তরে তিনি হাকিম জিয়েচের নাম বলেন। এর উত্তরে নোরা বলেন- আমার মা চেয়েছিলেন আমি জিয়েচের নাম বলি, কিন্তু আমি হাকিমির নাম বলব। সে তার খেলা নিয়ে খুবই নিবেদিতপ্রাণ। সে তার বাইসাইকেল কিক দিয়ে প্রতিপক্ষের ওপর তাণ্ডব চালাচ্ছে। সে তার কিক দিয়ে রেকর্ড ভাঙা পারফরম্যান্স দেখাচ্ছে। আমি আমার জীবনে এমন গোল কখনও দেখিনি।
