প্রবীণ অভিনেতা ওম পুরী। তাঁর স্ত্রী গর্ভবতী থাকার সময় তিনি অন্য এক মহিলার প্রেমে পড়েন৷ তাঁর স্ত্রী জানান, ‘সিটি অফ জয়’ ছবির শুটিংয়ের সময়ই সবকিছু বদলে গিয়েছিল। সেই সময়ের কথা স্মরণ করে তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ওই সিনেমাটা আমার জীবন ওলটপালট করে দিয়েছিল।” এই ছবির শুটিংয়ের সময়েই পুরীর সঙ্গে সাংবাদিক নন্দিতার পরিচয় হয়, এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা৷
