Last Updated:
তাঁদের শুটিং হচ্ছিল পোখরাতে যা দুর্যোগস্থল থেকে অনেকটা দূরে৷ ফলে সরাসরি কোনও সমস্যার মুখে পড়েননি তাঁরা, কিন্তু সেখানেও প্রবল বৃষ্টিতে শুটিং ক্যানসেল হয়৷
কলকাতা: নেপালে শুটিং করতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়৷ ২০ তারিখ নেপাল পৌঁছন তিনি৷ তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও৷ এরই মধ্যে নেপালজুড়ে বিপর্যয় শুরু৷ ফলে সেখানেই শুটিং টিমের সঙ্গে আটকে পড়েছেন খরাজ মুখোপাধ্যায়৷ প্রবল বৃষ্টির মধ্যে পড়েছেন তাঁরা সকলে৷ ফলে শুটিং ক্যানসেল হয়েছে৷ এই মুহুর্তে ফেরার পথটাও জটিল৷ শুটিং চলছিল পোখরাতে, যেটা দুর্ঘটনাস্থল থেকে অনেকটা দূর৷ ফলে অভিনেতা, তাঁর স্ত্রী নিরাপদে রয়েছেন, কিন্তু একপ্রকার আটকে পড়েছেন সেটা বলা যেতে পারে৷ কাঠমাণ্ডু হয়ে তাঁদের ফেরার টিকিট ছিল৷ কাঠমান্ডু থেকে তাঁর নির্ধারিত বিমান ধরার কথা ছিল। কিন্তু সেই রাস্তা এখন ভেঙেচূড়ে জলের তলায়৷ তাই অনেকটা ঘুরপথে তাঁরা ফিরতে চলেছেন কলকাতা৷ এমনই নিউজ ১৮ বাংলাকে জানিয়েছেন অভিনেতা ও তাঁর স্ত্রী৷
