Last Updated:
Agriculture News: রঙ কালো হলেও স্বাদে অতুলনীয়! মুর্শিদাবাদের খড়গ্রামের চাষি ফিলিপিন্সের ‘ব্ল্যাক সুগার কেন’ চাষ করে নতুন পথ দেখাচ্ছেন। দেশি আখের তুলনায় কম সময়ে এবং জৈব পদ্ধতিতে এই আখ চাষ করা যায়।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সাধারণত হালকা লাল আভা যুক্ত আখ কিংবা সবুজ আখ দেখেছেন সবাই। তবে কালো আখ বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না। মূলত ফিলিপিন্সে চাষ করা হয় এই কালো আখ। তবে এই আখের পুষ্টিগুণ অন্যান্য আখের চাইতে অনেক বেশি। মুর্শিদাবাদে প্রথম এই ফিলিপিন্সের এই কালো আখের চাষ করা হচ্ছে।
মুর্শিদাবাদের খড়গ্রামে এলাকায় এই চাষ করছেন বনি আমিন মমিন। তিনি নিজের বাড়ির কাছেই বাগানে দীর্ঘ সময় ধরে বিরল গাছ পালা চাষ করে আসছেন। বাগানে দেশি-বিদেশি নানা প্রজাতির চাষ করে বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছেন তিনি। এবারে তিনি ফিলিপাইনের কালো জাতের আখ চাষ করে নতুন দিশা দেখছেন সকলকে। এই আখ চাষ করে যেকোনও কৃষক ভাল মুনাফা অর্জন করতে পারবেন।
চাষে আগ্রহী বনি আমিন মমিন জানান, “এই কালো আখের চাষ করা হয় না মূলত এখানে। এই আখগুলির বাইরের অংশ দেখতে কালো কিংবা খয়েরি হয়ে থাকে। লম্বায় সাধারণত ১২ থেকে ১৬ ফুট হয়ে থাকে এই আখ। দেশীয় আখের মতো হলেও এর বেশ কিছু ভিন্নতা রয়েছে। এই আখের কাণ্ড কিছুটা নরম হয়, রস বেশি হয় এবং মিষ্টি বেশি হয়। তাই ফিলিপিন্সের এই কালো জাতের আখ বা ‘ব্ল্যাক সুগার কেইন’ চাষ করেছেন তিনি। এই আখ চাষ করে কৃষক স্বল্প সময়ে এবং স্বল্প খরচে বাণিজ্যিকভাবে এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন। অন্যান্য ফসলের চেয়ে এই আখ চাষ অনেক বেশি লাভজনক।”
Murshidabad,Murshidabad,West Bengal
Agriculture News: চিনির চেয়েও মিষ্টি, তুলতুলে নরম কাণ্ড, ৬ মাসেই বাম্পার ফলন! ফিলিপিন্সের কালো আখ চাষে তাক লাগাচ্ছেন মুর্শিদাবাদের চাষি