Last Updated:
Anik Dutta Demise: অনীক দত্তের পরিবারের হয়ে সোশ্যাল মিডিয়ায় পরিচালক বিরসা দাশগুপ্তর আবেদন, ‘গুজব নয়, এই কঠিন সময়ে পাশে থাকুন’।
কলকাতা: বাংলার জনপ্রিয় পরিচালক অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে শোকস্তবদ্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। বুধবার আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। আচমকা খবর প্রথমে বিশ্বাস না হলেও, পরে হাসপাতালে মৃত্যুর খবর নিশ্চিত হতেই ভেঙে পড়েন ভক্ত ও সহকর্মীরা। কেউ কেউ বলছেন, রহস্যমৃত্যু। কারও মতে দুর্ঘটনা। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটে গেল? তবে এ নিয়ে পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি।
পরিবারের তরফে জানানো হয়েছে, শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন অনীক দত্ত। সূত্রের খবর, একটি ‘সুইসাইড নোট’-ও উদ্ধার করা হয়েছে। তাহলে কী অবসাদের কারণেই চরম সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় পরিচালক?
প্রয়াত পরিচালককে যাতে শেষশ্রদ্ধা জানাতে পারেন তাঁর গুণগ্রাহীরা, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। পরিচালকের পরিবারের সঙ্গে বুধবার দেখা করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এখনও পর্যন্ত, পরিবারের তরফ থেকে সরাসরি কোনও বিবৃতি না দেওয়া হলেও সোশ্যাল মিডিয়ায়, পরিবারের হয়ে একটি বার্তা শেয়ার করে নিয়েছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। কী বার্তা রয়েছে সেখানে?
বাংলা সিনেমার জন্য আজ এক গভীর বেদনাদায়ক দিন, আর পরিবারের জন্য তা আরও অনেক বেশি কষ্টের। অনীকদা শুধু স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতাই ছিলেন না, তিনি ছিলেন প্রতিটি আড্ডার প্রাণ— উষ্ণ, রসিক, স্নেহময় এবং সকলের অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমরা সকলের ভালোবাসা, প্রার্থনা ও শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে অনুরোধ, যাচাই না-করা কোনও খবর বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এই কঠিন সময়ে পরিবারটিকে আপনাদের প্রার্থনা ও ভাবনায় রাখার জন্য ধন্যবাদ।’
Kolkata,West Bengal
