Border Security | সীমান্ত সুরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ। নিশ্ছিদ্র নিরাপত্তা। নিয়মিত নজরদারি। চটজলদি অ্যাকশন। ভারতের সীমান্ত-সুরক্ষায় এবার স্মার্ট বর্ডার। ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। স্মার্ট বর্ডার। নিশ্ছিদ্র নিরাপত্তা। অত্যাধুনিক নজরদারি। চটজলদি অ্যাকশন। ভারতের সীমান্তে এমনই নিরাপত্তা সিকিওরিটি গ্রিড তৈরি করছে মোদি সরকার। কেন্দ্রের ফোকাসে পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডার। স্মার্ট বর্ডার। স্মার্ট নজরদারি। ৬ হাজার কিলোমিটার জুড়ে সীমান্তের উপর উড়বে ড্রোন। দৃশ্যমানতা শূন্য হয়ে গেলেও নজর সরবে না। থার্মাল ক্যামেরা ধরিয়ে দেবে অনুপ্রবেশকারীকে। চার দশক ধরে দেশের পশ্চিমের পাকিস্তান সীমান্ত ও পূর্বের বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কেন্দ্রের বড় মাথাব্যথার কারণ। ঘুসপেটিয়াদের প্রবেশ চিরতরে বন্ধ করতে এবার স্মার্ট বর্ডার। উন্নত মানের প্রযুক্তি দিয়েই ভারতীয় সীমান্তে বসতে চলেছে নয়া রক্ষাকবচ। সীমান্তের খুঁটিনাটি আতশ কাচের নীচে ফেলে দেখার কাজ করবে কনট্রোল রুম।India is preparing a massive smart border security upgrade to stop infiltration, terrorism, and cross-border smuggling along the Pakistan and Bangladesh borders. Union Home Minister Amit Shah has announced a high-tech “Smart Border” surveillance system featuring drones, thermal cameras, virtual monitoring grids, and advanced control rooms across nearly 6,000 kilometers of sensitive border areas.