Last Updated:
Annapurna Bhandar portal: অন্নপূর্ণা যোজনা নিয়ে নিয়ম চূড়ান্ত করল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? কী ভাবেই বা করা যাবে নতুন করে আবেদন, জেনে নিন বিস্তারিত।
কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে গাইডলাইন চূড়ান্ত করল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, জেনে নিন বিস্তারিত। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারাই এই প্রকল্পের আওতায় পাবেন সুবিধা। তবে সেই মহিলা সরকারি চাকরি, পেনশনভোগী ও আয়করদাতা হলে এই প্রকল্পের বাইরে থাকবেন।
আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি DBT (direct bank transfer) এর মাধ্যমে টাকা পাঠানো হবে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ জুন ২০২৬ থেকেই কার্যকর হবে নতুন প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে বলে জানা গিয়েছে। তবে লক্ষীর ভাণ্ডারে প্রকল্পের মধ্যে থাকা, যারা মৃত, শিফটেড,ডিলিটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন এসআইআর ২০২৬ চলাকালীন চিহ্নিত হয়েছেন তারা এই সুবিধা পাবেন না।
ওই নির্দেশিকায় বিস্তারিত দেওয়া হয়েছে কী ভাবে নতুনদের আবেদন করতে হবে। নতুন আবেদন নেওয়া হবে ‘Annapurna Yojana Portal’-এর মাধ্যমে অনলাইনে। পয়লা জুন থেকেই নেওয়া হবে নতুন করে আবেদন। নতুন করে যারা আবেদন করবেন তাদের আবেদনপত্র যাচাই করা হবে, গ্রামীণ অঞ্চলে বিডিওদের মারফত এবং শহরাঞ্চলে এসডিওদের মারফত। তারা সার্টিফাই করে সংশ্লিষ্ট জেলা জেলাশাসক বা কমিশনারের কাছে পাঠাবেন। তাদের তরফে অনুমোদন এলেই সংশ্লিষ্ট আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনা পোটালের জন্য আপলোড করা হবে।
জেলায় জেলাশাসক এবং কলকাতা পুরসভার ক্ষেত্রে কমিশনার হবেন আবেদনকারীদের চূড়ান্ত অনুমোদন করার নির্ধারক। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চূড়ান্ত গাইডলাইন জেলায় জেলায় পাঠাল রাজ্য সরকার। বিজেপির নির্বাচনী ইস্তাহারে ছিল অন্নপূর্ণা যোজনার কথা, সেই প্রতিশ্রুতিই ক্ষমতায় এসে পূরণ করছে সরকার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 19, 2026 10:09 PM IST
