Last Updated:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম পূরণে সাহায্য করতে বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা৷
আগামী ৩ জুন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা প্রকৃত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই লক্ষ্যপূরণে এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের।
অন্নপূর্ণা প্রকল্পে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্তির কাজ রাজ্যের ২২টি জেলার জন্য ২২ জন সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের অফিসারদের নিয়োগ করলেন রাজ্যের মুখ্যসচিব। অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা সঠিকভাবে বাড়িতে দিচ্ছেন কি না, মূলত তার নজরদারি করবেন এই আইএএস অফিসাররা। জেলা প্রশাসনকেও অন্নপূর্ণা প্রকল্পের নাম নথিভুক্তির কাজে সহযোগিতা করবেন এই অফিসাররা।
রাজ্যের কড়া নির্দেশ, আগামী ২ জুন, মঙ্গলবারের মধ্যেই নির্দিষ্ট টার্গেটে পৌঁছাতে হবে এই আই এএস অফিসারদের। কারণ রাজ্য ৩ জুন থেকেই অন্নপূর্ণা প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা দিতে শুরু করবে। এই মর্মে নির্দেশিকাও জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব।
অন্নপূর্ণা প্রকল্পের ১২ পাতার ফর্ম নিয়ে অনেকের মনেই প্রশ্নের সৃষ্টি হয়েছে৷ অন্নপূর্ণা প্রকল্পের ফর্মে কেন এত প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য শনিবারও আশ্বস্ত করে বলেন, অন্নপূর্ণা প্রকল্পে প্রকৃত উপভোক্তারা কেউ বঞ্চিত হবেন না৷ অন্নপূর্ণা প্রকল্প নিয়ে কোনও গুজবে কান না দেওয়ারও পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী৷
শনিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাঁদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে৷ আমাদের লোকেরা গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আনবে৷ এতটুকু বিচলিত বিভ্রান্ত হবেন না৷ গুজবে কান দেবেন না৷ আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্ত করতে শুরু করেছি৷ তার প্রথম পর্যায়ে আগামী বুধবার দিন আমরা ৩ হাজার টাকা করে ট্রান্সফার করব৷’
Kolkata,West Bengal
