*ফর্মে, নিজের ও পরিবার সম্পর্কে নানা তথ্য দিতে হবে আবেদনকারীকে। পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে নাম-ঠিকানা, পরিবারের আর্থিক, সামাজিক, শিক্ষাগত ও পরিচয় সংক্রান্ত একাধিক তথ্য দিতে হবে। ফর্ম ফিলআপ করতে বসার আগে অবশ্যই সমস্ত নথি হাতের কাছে রাখবেন।পরিবারের সকল সদস্যের আধার কার্ড, মোবাইল নম্বর, সকল সদস্যের ভোটার EPIC নম্বর, জন্মতারিখ, ডিজিটাল রেশন কার্ড নম্বর (যদি থাকে)। কার্ড (AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 কি প্রকৃতির, জানাতে হবে।
