*’অন্নপূর্ণা যোজনা’ হোক বা ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ৩ জুন থেকে অনেকের অ্যাকাউন্টেই ৩০০০ টাকা কিংবা ১৫০০ টাকা ক্রেডিট হতে শুরু করেছে। কিন্তু অনেকেই ১৩ জুন পেরিয়ে গেলেও ৩০০০ বা ১৫০০, কোনও টাকাই পাননি। যারা এখনও পর্যন্ত নতুন ফর্ম ফিলআপ করে উঠতে পারেননি, তাঁদের ক্ষেত্রে কত টাকা পাবেন, তা নিয়ে রয়েছে অনেক সংশয়। অনেকেই অনুমান থেকে বলছেন, নতুন ফর্ম জমা না দেওয়া হলে হয়তো টাকা পাবেন না আর কেউ। কিন্তু তার কোনও সত্যতা এখনও জানা যায়নি। ফলে আগামী ৯০ দিনের মধ্যে আবেদন জমা না দেওয়া পর্যন্ত আশা করা যাচ্ছে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন উপভোক্তারা।
