*ভেরিফিকেশনের সময় সরকারি আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্কের পাসবই, মোবাইল নম্বর-সহ আবেদনপত্রে ব্যবহৃত সমস্ত তথ্য মিলিয়ে দেখবেন। ফোনেও জিজ্ঞাসা করা হচ্ছে একাধিক প্রশ্ন। সরকারী এক কর্মী জানিয়েছেন, ফোনে নাম, স্বামীর নাম, আধার নম্বর, ভোটার নম্বর, স্বামী বা পরিবারের প্রধান কী কাজ করেন, পরিবারের কত আয়, পরিবারের কেউ সরকারী চাকরি করেন কিনা বা কেউ পেনশন পান কিনা সব বিষয়ই জানতে চাওয়া হচ্ছে। আবেদনের সময় জমা দেওয়া নথি খতিয়ে দেখেও প্রশ্ন করা হচ্ছে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না।
