*জানা গিয়েছে, যাঁদের আবেদনপত্রের স্ট্যাটাসে “Application Rejected” বা “Under Enquiry” দেখাছিল, তাঁদের ক্ষেত্রেই এই নতুন যাচাই প্রক্রিয়া করা হচ্ছে। প্রশাসনের দাবি, শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি, নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে কোনও যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতেই সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে এই পুনরায় যাচাই প্রক্রিয়া করার নির্দেশ দেওয়া হয়েছে।
