Last Updated:
Anubrata Mondal on Mamata Banerjee: কেন আসেননি অনুব্রত? শুক্রবার রাত পর্যন্ত তাঁর কলকাতায় যাওয়ার প্রস্তুতি ছিল বলে জানা গিয়েছে৷ তবে, শনিবার সকালে অসুস্থতার কারণ দেখিয়ে সেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
বীরভূম: জল্পনা ছিল, তিনি কি সত্যিই অসুস্থ? নাকি কার দিকে প্রতীক যায়, তার জন্য অপেক্ষা করছেন অনুব্রত মণ্ডল৷ এবার সেই সমস্ত জল্পনায় পড়ল জল৷ নব তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই জানালেন প্রতিক্রিয়া৷ আর সেই প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানালেন নব তৃণমূলের ওয়ার্কিং কমিটিকে ধন্যবাদ৷
এদিন নিউজ ১৮ বাংলার প্রতিনিধি এদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি যেমন আগে দলের হয়ে কাজ করতেন, আগামি দিনেও করবেন৷ বলেন, ‘‘আমি আবার আগের মতই কাজ করব৷’’
২১ জুলাইয়ে কী তিনি আসবেন? প্রশ্ন করা হলে অনুব্রতর উত্তর, ‘‘১০০ বার! একুশে জুলাই আমি কলকাতা যাব৷ ২১ জুলাই একটা তপস্যা৷ ২১ জুলাই একটা সংগ্রাম, একটা আশা৷’’
তিনি জানান, জেলার সর্বত্র একুশে জুলাই নিয়ে সব ব্লকে প্রচার করবেন তিনি৷ দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করবেন একুশে জুলাই যাওয়ার জন্য৷ তিনি জানান, ‘‘তৃণমূলের সংগঠন তো নষ্ট হয়নি৷ নেটওয়ার্ক আছে৷’’
এদিন তাঁকে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রসের (আদি তৃণমূল) এমন পরিণতি নিয়ে কী বলবেন তিনি? উত্তর আসে, ‘‘সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন৷ ’’
অনুব্রতের বিস্ফোরক মন্তব্য, ‘‘একটা চোর -ডাকাত আইপ্য়াক দলটাকে শেষ করে দিল, আর মানুষ চিনতে ভুল করল..দিদি মানুষ চিনতে ভুল করল..যাঁকে ইচ্ছে টিকিট দিল..যাঁরা খেটে দল করল তাঁদেরকে ভুলে গেল..আমি কেন দিদিকে জানাব, আমি ঋতব্রত দলে গেলাম..আমি যখন জেলে ছিলাম, তখন আমার নাম করে ভোট করিয়েছে-কী অন্য়ায় ছিল আমার..আমি দলের জন্য়ে অনেক কাজ করেছি…আমার অন্য়ায়টা কী…কাজল বিধায়ক হয়ে তার খারাপ প্রভাব দলে পড়েছে…দলটা মমতা তৈরি করেছিল–উনার বোঝা উচিত ছিল, আমি অভিভাবক দলটাকে ঠিক করতে হবে..দলটা শেষ হয়ে যাচ্ছে৷’’ দলে তো সেরকম ভাবে কাজ করার পরিবেশ ছিল না বলেও এদিন মন্তব্য করেন অনুব্রত৷
এদিন বোট ক্লাবে নব তৃণমূলের বৈঠকে অনুব্রত মণ্ডলের নামই বীরভূম তৃণমূলের জেলা সভাপতি হিসাবে প্রস্তাবিত হয়৷ কাজল শেখ সহ উপস্থিত প্রত্যেকের সর্বসম্মতিক্রমে তা গৃহীতও হয়৷
