গ্রাহক পরিষেবায় যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য United Forum of Bank Unions (UFBU) সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করার প্রস্তাব দিয়েছে। ইউনিয়নের দাবি, RBI, LIC, GIC, শেয়ার বাজার, ফরেক্স এবং মানি মার্কেট ইতিমধ্যেই শনিবার বন্ধ থাকে, তাই ব্যাঙ্কেও একই নিয়ম চালু করা উচিত।
