Last Updated:
Bakkhali New Marine Drive Road: পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠছে বকখালি। বিচ্ছিন্ন সমুদ্রতটকে সংযুক্ত করতে তৈরি হচ্ছে মেরিন ড্রাইভের আদলে নতুন সমুদ্রপাড়ের রাস্তা। সমুদ্রের মনোরম দৃশ্য, দীর্ঘ ওয়াকওয়ে, সহজ যাতায়াত এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নের ফলে বকখালি পেতে চলেছে নতুন পরিচয়।
বকখালি, নবাব মল্লিক: বকখালিতে মেরিন ড্রাইভের আদলে সমুদ্রসৈকত বরাবর রাস্তা তৈরি হচ্ছে। যা দেখে খুশি পর্যটকরা সমুদ্রের একেবারে তীর বরাবর এই রাস্তা কাছে টানছে সকলকে। এর ফলে বকখালির আকর্ষণ আরও বাড়তে চলেছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত বকখালি সংলগ্ন নদীবাঁধে প্রায় দেড় কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তা হবে। ইতিমধ্যেই রাস্তার ভিত্তি তৈরির জন্য ইট বসানোর কাজ চলছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে বকখালি পর্যটকদের কাছে নতুনরূপে খুলে যাবে।
এছাড়াও বকখালি সমুদ্রসৈকত ঘুরে হেনরি আইল্যান্ডেও এই যাওয়া যাবে অদূর ভবিষ্যতে। নতুন নদীবাঁধের রাস্তা চালু হলে সেই দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং দুই পর্যটন কেন্দ্রের মধ্যে যাতায়াত অনেকটাই সুবিধাজনক হবে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কংক্রিট রাস্তা নির্মাণ শেষ হলে ওই পথে পরিবেশবান্ধব ব্যাটারিচালিত গাড়ি চলাচলের পরিকল্পনাও রয়েছে। ফলে পর্যটকরা সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে অল্প সময়েই হেনরি আইল্যান্ডে পৌঁছে যেতে পারবেন।
South Twenty Four Parganas,West Bengal