সোশ্যাল মিডিয়ায় যে মেয়েটিকে সবসময় হইহুলোড় করতে দেখা যায়, হাসি মুখে থাকে, তাহলে তাঁর কী হল? কেন অভিমান করে ৫টা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন তিনি? মৌলি জানান যে কোনও একটি নির্দিষ্ট কিছু নয়, তাঁর জীবনে এই মুহূর্তে সবই খারাপ হচ্ছে৷ কারণ এখন তাঁর হাতে সেভাবে কাজ নেই, আগের মতো রোজগার নেই, পাশে নেই কোনও কাছের মানুষ৷ ফলে সবদিক থেকে হতাশা ঘিরে ধরেছিল মৌলিকে৷
