Last Updated:
দুবরাজপুরের লাল মাটির বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা মামা-ভাগ্নে পাহাড় কেবল একটি প্রাকৃতিক নিদর্শন নয়, এটি বাংলা সাহিত্য, সিনেমা এবং লোকঐতিহ্যের জীবন্ত স্মারক।
বীরভূম: বীরভূম জেলার মধ্যে অবস্থিত অন্যতম এক পর্যটনকেন্দ্র মামা ভাগ্নে পাহাড়। আর এই মামা ভাগ্নে পাহাড় অবস্থিত দুবরাজপুর শহরে। এই দুবরাজপুরের লাল মাটির বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা মামা-ভাগ্নে পাহাড় কেবল একটি প্রাকৃতিক নিদর্শন নয়, এটি বাংলা সাহিত্য, সিনেমা এবং লোক ঐতিহ্যের জীবন্ত স্মারক ও বাহক। বহু বছর ধরে অবহেলা ও অযত্নে জৌলুস হারানো এই পাহাড়কে ঘিরেই এবার নতুন আশার আলো দেখা দিয়েছে।
