Last Updated:
Chief Of Defence Staff: ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের জন্য লেফটেন্যান্ট জেনারেল সুব্রমানি একাধিক সম্মানজনক সামরিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর প্রাপ্ত সম্মানগুলির মধ্যে রয়েছে পিভিএসএম (পরম বিশিষ্ট সেবা মেডেল), এভিএসএম (অতি বিশিষ্ট সেবা মেডেল), এসএম (সেনা মেডেল) এবং ভিএসএম (বিশিষ্ট সেবা মেডেল)।
নয়াদিল্লি: লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এন এস রাজা সুব্রমানি-কে ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে নিয়োগ করা হয়েছে৷ আর ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন নতুন নৌসেনা প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।
লেফটেন্যান্ট জেনারেল সুব্রমানি একই সঙ্গে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স-এর সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হবে ৩০ মে।
সুব্রমানি বর্তমানে ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটে মিলিটারি অ্যাডভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গত বছরের ১ সেপ্টেম্বর এই পদে যোগ দেন। এর আগে তিনি ১ জুলাই ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি মার্চ ২০২৩ থেকে জুন ২০২৪ পর্যন্ত সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ পদে ছিলেন।
ভারতীয় সেনাবাহিনীতে তাঁর বিশিষ্ট কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল সুব্রমানি বহু মর্যাদাপূর্ণ সামরিক সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে পিভিএসএম (পরম বিশিষ্ট সেবা মেডেল), এভিএসএম (অতি বিশিষ্ট সেবা মেডেল), এসএম (সেনা মেডেল) এবং ভিএসএম (বিশিষ্ট সেবা মেডেল)।
অন্যদিকে, ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন বর্তমানে মুম্বাইয়ে ওয়েস্টার্ন নেভাল কমান্ডার হিসেবে কর্মরত আছেন এবং তিনি ৩১ মে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর মেয়াদ চলবে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত। তিনি ১ জুলাই ১৯৮৭ সালে ভারতীয় নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন এবং কমিউনিকেশন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিষয়ে বিশেষজ্ঞ।
তিনি খড়্গবাসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ব্রিটেনের শ্রিভেনহ্যামের জয়েন্ট সার্ভিসেস কম্যান্ড অ্যান্ড স্টাফ কলেজ, করাঞ্জার কলেজ অফ নেভাল ওয়ারফেয়ার এবং ব্রিটেনের রোড আইল্যান্ডের নিউপোর্টে অবস্থিত ইউনাইটেড স্টেটস নেভাল ওয়ার কলেজের প্রাক্তনী।
New Delhi,Delhi
