মতোবিরোধ শুরুর সময় থেকে হৃতিকের নাম উঠে এসেছিল৷ হৃতিক এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এক সাক্ষাৎকারে হৃতিক রোশন কোনও তথ্য ছড়ানোর আগে তা যাচাই করে নেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছিলেন, “যা কেবল একটি গুজব হিসেবে শুরু হয়েছিল, তা এখন ব্যাপক আকার ধারণ করেছে, এবং এই বিষয়ে সঠিক তথ্য তুলে ধরা জরুরি। আমি দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে বলতে চাই যে, ‘ডন ৩’-এর জন্য আমাকে কোনও সময়েই প্রস্তাব দেওয়া হয়নি। আমি গণমাধ্যমকে অনুরোধ করছি, এই ধরনের যাচাইবিহীন প্রতিবেদন থেকে দূরে থাকুন।”
