Last Updated:
Ex TMC MPs join BJP: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন আগেই। এবার বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রাক্তন তিন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব। তাদের যোগদান করান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিজেপিতে যোগদান করলেন তৃণমূল প্রাক্তন তিন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব। তাঁকে উত্তরীয় পরিয়ে যোগদান করালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “বাংলার ৯৫%-এর বেশি মানুষ ভোট দিতে পেরেছে নির্ভয়ে। মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক ব্যবস্থায় ভরসা রাখতে চাইছে। এই পরিস্থিতিতে রাজ্যসভার তিন সাংসদ যাদের পারফরমেন্স প্রতিনিয়ত যোগদান সর্বজন বিধিত। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক এই তিনজন তাদের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। তারা আনুষ্ঠানিক ভাবে আমাদের দলে যোগদান করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারা কাজ করবেন”।
তিনি আরও বলেন, “আমাদের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেটা সরকার পূরণ করছে এখন। দীর্ঘ ৫০ বছরের অনুন্নয়ন এর খড়া কাটিয়ে উন্নয়ন এর গতি আনতে তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন”। সুখেন্দু শেখর রায়-সহ তিন প্রাক্তন সাংসদকে উত্তরীয় পরিয়ে যোগদান করালেন শমীক ভট্টাচার্য।
বিজেপিতে যোগদান নিয়ে সুস্মিতা দেব বলেন, “বিজেপির যে উত্থান সেটা শুধু বাংলা না আসাম, ত্রিপুরা. ওড়িশা। আমি ফুল টাইম সিরিয়াস রাজনীতিবিদ। আমি অসামে থাকি সেখানকার অভিজ্ঞতা থেকে বলছি সেই ধরনের উন্নয়ন দরকার অর্থাৎ মেনিফেস্টো তে যা বলা হয়েছে কিন্তু বাস্তবে নেই। এটাই সমস্যা কংগ্রেস আর তৃণমূলের। মোদির সমালোচনা করেন অনেকেই কিন্তু কেও ছাড়তে পারেন না। যে দূরদৃষ্টি মোদির আছে সেটা দেশের অন্য নেতার নেই। খুব দুঃখ হয়েছে ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়িতে দেখেছি কিন্তু এই ধরনের দুর্নীতি যে হতে পারে সেটা বাংলায় এসে দেখেছি, এটা অবিশ্বাস্য। আমি দেশ সেবার জন্য রাজনীতিতে এসেছি। দুর্নীতি হয়েছে চূড়ান্ত রকমের তৃণমূলে নিচু তলায়। প্রতিটা শব্দ বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতি হয়েছে কেও অস্বীকার করতে পারবে না”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
