Last Updated:
Father Daughter Viral News: ১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে অমৃতা সিংহের খোঁজে অসহায় বাবার নিরন্তর লড়াই এখনও থামেনি। শেষ আশায় এবার তিনি পৌঁছেছিলেন তারাপীঠে, মেয়ের নিরাপদে ফেরার প্রার্থনা নিয়ে। কিন্তু সেখান থেকেও খালি হাতে, ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাঁকে।
বীরভূম, সৌভিক রায়: “আর আমি কোথায় খুঁজব, কী করব, যেখানেই যাচ্ছি ব্যর্থ হচ্ছি বারবার, আমি আর পারছি না, ওর মায়ের ক্ষেপে যাওয়ার মতো অবস্থা, ধীরে ধীরে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে”, এই কয়েকটা কথা বলতে বলতে কেঁদে ফেললেন অর্ধেন্দু সিংহ। বহু কষ্ট করে আর্থিক অনটনের মাঝেও মেয়েকে ভাল স্কুলে, ভাল কলেজ পড়াশোনা করিয়েছিলেন। তবে হঠাৎ একদিন বাবা ও মায়ের জীবনে নেমে আসে চরম অন্ধকার।
বাড়ির একমাত্র মেয়ে অমৃতা সিংহ চলতি বছর ১৩ মার্চ বেরিয়ে পড়েন বাড়ি থেকে। তারপর আর কোনও খোঁজ নেই। শেষ একবার সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল অমৃতাকে। সিউড়ি রাজগ্রাম বাসে চেপে বেরিয়ে যেতে। শেষ সেই সিসিটিভি ক্যামেরার ছবি সম্বল অর্ধেন্দু সিংহের। মেয়ের খোঁজে বুকে প্ল্যাকার্ড লাগিয়ে বীরভূম ঝাড়খণ্ড-সহ আসানসোল, কলকাতা সব জায়গায় ঘুরে এসেছেন তিনি, তবে বিন্দুমাত্র সন্ধান পাওয়া যায়নি।
Birbhum,West Bengal
Jul 11, 2026 10:40 PM IST
