Last Updated:
বাদুড়িয়া থানার তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন ভাটার রাস্তা থেকে উদ্ধার হয় কাজি মোজাফফার আহমেদ (৪৯)-এর মৃতদেহ। ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির মোটর বাইক এবং একটি চার চাকার গাড়ি উদ্ধার করে পুলিশ।
উত্তর ২৪ পরগণা: পারিবারিক অশান্তির জেরে শ্বশুরকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। এদিন রাতে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন ভাটার রাস্তা থেকে উদ্ধার হয় কাজি মোজাফফার আহমেদ (৪৯)-এর মৃতদেহ। ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির মোটর বাইক এবং একটি চার চাকার গাড়ি উদ্ধার করে পুলিশ।
অভিযোগ, শ্বাসরোধ করে খুন করার পর ঘটনাটিকে অন্য খাতে প্রবাহিত করতে মৃতের মুখে বিষ ঢেলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে বাদুড়িয়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে নিহতের জামাই শামিম গাজি-সহ দু’জনকে আটক করে পুলিশ। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে।

শ্বশুর খুন করল জামাইকে
সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর পিছনে অন্য কোনও চক্র বা সুপারি কিলারের যোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন।
বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল জানিয়েছেন, “এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং ঠিক কী কারণে এই খুন, তা তদন্ত করে দেখা হচ্ছে।” ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ধৃতদের এদিন আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Kolkata,West Bengal
