Last Updated:
Firhad Hakim as Kolkata Mayor: মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর ইস্তফায় সম্মতিও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছে।
কলকাতা: মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কলকাতা পৌর সংস্থার মেয়র ববি হাকিম। ফিরহাদের ইস্তফায় সম্মতিও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করলেন কুণাল ঘোষ। এর আগে কলকাতার একাধিক বরো চেয়ারম্যান এবং মেয়র পারিষদ ইস্তফা দিয়েছেন। প্রবল জল্পনা শুরু হয়েছে কুণাল ঘোষের দাবিতে।
মেয়র হিসেবে কাজ করতে পারছেন না, এমনটাই নাকি জানিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই সম্মানের সঙ্গে ইস্তফা দেওয়ার জন্য অনুমতি চান তিনি। ববি হাকিমের ইস্তাফায় সম্মতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করেন কুণাল ঘোষ। নিয়ম অনুযায়ী, Municipal act 1980 অনুযায়ী মেয়র পদত্যাগ করলে কলকাতা পুরসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগ পত্র দিতে হবে। যদি তিনি অনুপস্থিত থাকেন তবে সেই পদত্যাগ পত্র দিতে হবে পুর কমিশনারের কাছে।
অন্য দিকে ৬০ জন তৃণমূল বিধায়কের সমর্থনে তৃণমূলের নতুন পরিষদীয় দল গঠন করেন ঋতব্রত। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নতুন বিরোধী দলনেতার জন্য বিধানসভায় ঘর খুলে দেওয়া হল। তৃণমূলের ৬০ জন বিধায়ক ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। বুধবার ঋতব্রত জানান, কেউ নেতা, কেউ ভৃত্য এরকম নয় ৷ আপাতত ৫৮ জনের বিধায়কের দল, যাঁরা তৃণমূলের প্রতীকে নির্বাচিত ৷ তাঁরাই বিধানসভায় প্রধান বিরোধী পক্ষ ৷ আরও দু’জন আছেন, তাঁদের সমর্থন আমাদের প্রতি আছে, ফলে সংখ্যাটা ৬০ হবে ৷ এর পাশাপাশি এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁদের পরামর্শদাতা হওয়ার আবেদন করলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দূর-দূরান্ত সম্পর্ক নেই বলেও জানালেন তিনি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
