MCX-এ সোনার দাম ১,৭০০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৪৪,৮৫২ টাকা দরে লেনদেন শুরু হয়েছে।
অন্যদিকে, রুপোর দামও ১.১৫ শতাংশ বেড়ে প্রতি কেজি ২,২৬,৫৬৮ টাকা দরে বাজার খুলেছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম প্রায় দু’সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন, যার প্রভাব পড়েছে সোনা ও রুপোর দামে।
