Last Updated:
Govt Invites Cockroach Janta Party For Talks: প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। দিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের ধারাবাহিক বিক্ষোভের মাঝে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: আন্দোলনরত Cockroach Janta Party (CJP)-কে আলোচনায় বসার জন্য ফের আহ্বান জানাল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানান, সরকার ইতিমধ্যেই আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে এবং যে কোনও সময় আলোচনায় বসতে প্রস্তুত।
#WATCH | Delhi | On updated proposal for talks with Cockroach Janta Party, Union Minister Dr Jitendra Singh says, “The govt has sent four formal proposals for discussions with their representatives since last afternoon…This is a standing invitation to all our youth friends that… pic.twitter.com/PAQ6PbeNIa
— ANI (@ANI) July 23, 2026
জিতেন্দ্র সিং জানান, বুধবার বিকেল থেকেই CJP-র প্রতিনিধিদের কাছে আলোচনার আমন্ত্রণ পাঠানো হয়েছে। ছাত্রদের সুবিধামতো সময়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত। প্রয়োজনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার দফতর বা তাঁর বাসভবন— যেকোনও জায়গাতেই বৈঠক হতে পারে। তিনি বলেন, “আমরা অহমিকার রাজনীতি করি না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং আমি নিজে আলোচনায় উপস্থিত থাকব। আলোচনার মাধ্যমেই ধাপে ধাপে সমাধানের পথে এগোতে চাই।” কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ছাত্রছাত্রীদের স্বার্থে সরকার ধারাবাহিকভাবে একাধিক উদ্যোগ নিয়েছে। সেই প্রচেষ্টারই অংশ হিসেবে আলোচনার এই প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “সরকারের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের কল্যাণ নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। তাই বিনীতভাবে আন্দোলনকারীদের আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ঘোষণা করেন যে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে চলা বিক্ষোভ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির মধ্যে এই বিষয়টি নিয়ে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বড় প্রতিক্রিয়া। তবে প্রধানমন্ত্রীর পোস্টের পরেই এক্স হ্যান্ডলে এর জবাবে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকেও পাল্টা পোস্ট করা হয় ৷ সেখানে লেখা রয়েছে, ‘‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে ৷’’
Kolkata,West Bengal
