পরে এক সাক্ষাৎকারে তৃষা জানান, কেন তিনি বরুণকে বিয়ে করা থেকে সরে এসেছিলেন। তিনি বলেন, “যাকে আমার বিয়ে করার কথা ছিল, তিনিই আমাকে অভিনয় ছেড়ে দিতে বলেন। সিনেমার পরিবর্তে, আমি আমার বাগদানে ইতি টানার সিদ্ধান্ত নিই। আমি কেবল গর্ভবতী হলেই বিরতি নেব। যদি আমাকে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব না দেওয়া হয়, তবে আমি আমার ভাবমূর্তির সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করব, কিন্তু আমি চলচ্চিত্র জগৎ থেকে সরে যাব না। আমার ইচ্ছা, শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করে যাওয়া।”
