সূত্রের খবর, এই কর্মসূচি পালনের জন্য ১৩ দফা বড় নির্দেশিকা জারি রাজ্য সরকারের।কর্মসূচি পালন এর জন্য জেলা, ব্লক, মিউনিসিপালিটি গুলোর জন্য বিশেষ আর্থিক বরাদ্দ ও করল রাজ্য।
১. ৯ থেকে ১৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত সারা রাজ্যে ‘Har Ghar Tiranga’ কর্মসূচি পালনের নির্দেশ। দেশপ্রেম, জাতীয় ঐক্য ও জাতীয় পতাকার মর্যাদা প্রচারই মূল লক্ষ্য।
২. সব দফতর, জেলাশাসক, কলকাতা পুরসভা, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, যুব সংগঠন, এনজিও ও সাধারণ মানুষকে এই কর্মসূচিতে যুক্ত করার নির্দেশ।
৩.জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে জাতীয় পতাকা নিয়ে বৃহৎ তিরঙ্গা র্যালি ও পদযাত্রা আয়োজন করতে হবে। র্যালি হবে Flag Code of India, 2023 মেনে।
৪.NSS, NCC, NYKS, Scouts & Guides, ছাত্রছাত্রী ও যুব সংগঠনকে নিয়ে তিরঙ্গা সাইকেল র্যালি ও বাইক র্যালি করার নির্দেশ।
৫. স্কুল-কলেজে তিরঙ্গা থিমে সাজসজ্জা, স্বাধীনতা সংগ্রামীদের উদ্ধৃতি, ‘বন্দে মাতরম’-এর অংশ প্রদর্শন এবং দেশাত্মবোধক পরিবেশ তৈরির নির্দেশ।
৬.সরকারি অফিস, ঐতিহ্যবাহী ভবন, বাস টার্মিনাস, ফেরিঘাট, বাজার এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানে তিরঙ্গা আলোকসজ্জা এবং বড় তিরঙ্গা রঙ্গোলি তৈরির নির্দেশ।
৭.সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ‘বন্দে মাতরম’ ও দেশাত্মবোধক গান পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
৮. প্রতিটি বাড়ি, দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় পতাকার ইতিহাস ও গুরুত্ব নিয়ে প্রদর্শনী আয়োজনের নির্দেশ।
৯. রচনা, কুইজ, সেমিনার, বক্তৃতা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে স্বাধীনতা আন্দোলন ও জাতীয় সংহতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর নির্দেশ।
১০.ব্যানার, পোস্টার, ডিজিটাল প্রচার, DP পরিবর্তন এবং Har Ghar Tiranga পোর্টালে সেলফি আপলোড করে সর্বাধিক জনঅংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ।
১১.সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করে বড় জনসমাগমের অনুষ্ঠান আয়োজনের নির্দেশ। এছাড়া প্রতিটি জেলায় ১.৫ লক্ষ জাতীয় পতাকা (কালিম্পং জেলায় ২০ হাজার) বিতরণ হবে।
কর্মসূচির জন্য আর্থিক বরাদ্দও ঘোষণা করেছে রাজ্য সরকার৷ জানা গিয়েছে, জেলা পিছু ১ লক্ষ, মহকুমা পিছু ৫০, ০০০ এবং প্রতি মহকুমা পিছু ২০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে৷ প্রতিটি মিউনিসিপাল কর্পোরেশনের জন্যও আর্থিক বরাদ্দ ১ লক্ষ টাকা৷ প্রতি মিউনিসিপালিটির জন্য ২০,০০০ টাকা বরাদ্দ করেছে সরকার৷