*দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা সোমবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য সব জেলাতেই আগামী পাঁচ দিন দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।
