ধর্মশালা: ইনিংসের প্রথম ওওভারেই তিনটি বাউন্ডারি মেরে শুরুটা করেছিলেন বেঙ্কটেশ আইয়ার, তিনি বেশিদূর এগোতে পারেননি। তবে মধ্যপ্রদেশে তাঁর সঙ্গেই খেলা রজত পাতিদারের (Rajat Patidar) বিধ্বংসী ব্যাটিং এবং বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ড্যের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে কোয়ালিফায়ার ১-এ রানের পাহাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে রেকর্ড ২৫৪ রান তুলল আরসিবি। এটি আইপিএলের কোনও নক আউট ম্যাচে সর্বকালের সর্বোচ্চ স্কোর। গুজরাত টাইটান্সের সামনে তাই স্বাভাবিকভাবেই কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)