মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই প্রক্রিয়ায় PAN-সংযুক্ত ট্যাক্স রেকর্ড, আধারের সঙ্গে যুক্ত পারিবারিক তথ্য এবং LPG গ্রাহক ডেটাবেস মিলিয়ে দেখা হতে পারে, যাতে নিয়মের বাইরে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করা যায়। শুধু গ্যাস সংযোগের মালিক নন, পরিবারের অন্য সদস্যদের আয়ও এবার যাচাইয়ের আওতায় আসতে পারে।
