লখনউ: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রানের লক্ষ্য খুব বড় না হলেও, একেবারে সোজাও ছিল না। তবে ইনিংসের শুরুটাই বিধ্বংসী মেজাজে করে লখনউ সুপার জায়ান্টসের জন্য জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মিচেল মার্শ। মাঝে নয় রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে সেই ভিত খানিকটা নড়বড় করলেও, শেষমেশ জয়ের হাসি হাসল ঋষভ পন্থের দলই। ২০ বল বাকি থাকতে সাত উইকেটে হলুদ ব্রিগেডকে পরাজিত করল লখনউ সুপার জায়ান্টস।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)