Last Updated:
Money Making Tips: গৃহবধূদের সৃজনশীলতাকে হাতিয়ার করে আয়ের দিশা দেখাচ্ছে ‘নারকেল উন্নয়ন পর্ষদ’। গঙ্গাধরপুরের ১৫ জন মহিলাকে নিয়ে শুরু হওয়া এই বিশেষ কর্মশালা শুধু হাতের কাজই শেখাবে না, বরং প্রশিক্ষণ শেষে থাকবে শংসাপত্র ও আর্থিক পুরস্কার। পরবর্তীতে এই সৌখিন জিনিস বাজারে বিক্রি করতে সরাসরি পাশে দাঁড়াবে বোর্ড।
হাওড়া, রাকেশ মাইতি: মহিলাদের সৃজনশীলতা তুলে ধরে উপার্জনের পথ দেখাচ্ছে কোকোনাট বোর্ড! পশ্চিমবঙ্গের প্রথম হস্তশিল্প কেন্দ্র যা ‘নারকেল উন্নয়ন পর্ষদ’ (Coconut Development Board)-এর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। অল্প দিনে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের হাতে তৈরি হবে সৌখিন নানা রকম জিনিস। এর মধ্যেই সেই কাজের দারুণ আগ্রহ দেখিয়েছেন গ্রামের মহিলারা। যেখান থেকে সরাসরি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন উদ্যোগী। একই সঙ্গে প্রদর্শনী এবং তৈরি জিনিস মার্কেটিং এর ক্ষেত্রে কোকোনাট বোর্ড সরাসরি সংস্থার মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করবে। তাতে লাভবান হবেন উদ্যোগীরা। মূলত এবার প্রথমবার, উদ্যোগীদের এক টানে একত্রিত করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একটি প্রতিষ্ঠানের আওতায় প্রশিক্ষণার্থীদের একত্রিত করে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ কোকোনাট বোর্ডের। কলকাতা রাজ্য কেন্দ্রের উপ-অধিকর্তা শ্রীমতী মৃদুলা কে. এর আনুষ্ঠানিক মাধ্যমে কেন্দ্রটির যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে ছয় দিনের প্রশিক্ষণ মহিলাদের। জীবিকা নির্বাহের ক্ষেত্রে নারকেলের হস্তশিল্পের গুরুত্ব এবং এই শিল্পে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে কেন্দ্রটির ভূমিকার ওপর বিশেষ জোর দেওয়া। নারকেল উন্নয়ন পর্ষদের কলকাতা রাজ্য কেন্দ্রের উন্নয়ন আধিকারিক (Development Officer) শ্রীমতী শ্রীতমা বিশ্বাস এই প্রকল্পের আওতায় কেন্দ্রটিকে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রাথমিকভাবে ‘গঙ্গাধরপুর কেরা কৌশল সোসাইটি’-র ১৫ জন মহিলাকে ৬ দিনব্যাপী (১৩.০৭.২০২৬ থেকে ১৮.০৭.২০২৬ পর্যন্ত) ‘কেরা কৌশল’ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণের শেষ দিনে, সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ও তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের শংসাপত্র ও নগদ পুরস্কার প্রদান করা হবে। এই কেন্দ্রটি রাজ্যে নারকেল হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদানের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে এবং আগ্রহী ব্যক্তিরা এখানে বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
Haora (Howrah),Haora,West Bengal
Jul 15, 2026 10:40 PM IST