Last Updated:
প্রধানমন্ত্রী বলেন, ‘৪ মে যে ফল আসবে তাতে উন্নত ভারত তৈরির চেষ্টা আরও শক্তিশালী হবে৷’
বাংলার মানুষ নির্ভয়ে ভোট দিচ্ছেন৷ দ্বিতীয় দফার ভোটের দিন উত্তর প্রদেশের হরদোইতে একটি সরকারি অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এ দিন হরদোইতে গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ গণতন্ত্রে মানুষের অংশগ্রহণ কতটা শক্তিশালী এবং তার সঙ্গে উন্নয়ন কীভাবে সম্পর্কিত, তা বোঝাতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী এ দিন পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনের কথা তোলেন৷ নরেন্দ্র মোদি বলেন, আজকে গণতন্ত্রের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন৷ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে৷ যেটুকু খবর পাচ্ছি তাতে মানুষ প্রথম দফার মতোই বিপুল সংখ্যায় ভোট দিচ্ছেন৷
গোটা রাজ্যেই একই ছবি দেখা যাচ্ছে হসে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, সমাজমাধ্যমেও আমরা দেখছি সব বুথেই ভোটারদের লম্বা লাইন৷
ভয়মুক্ত পরিবেশে ভোট হচ্ছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, নির্ভয়ে ভোট দিতে পারছে বলেই এত মানুষ ভোট দিতে বেরিয়েছেন৷ গণতন্ত্রকে আরও উন্নত এবং শক্তিশালী করতে মানুষের এই অংশগ্রহণ এবং সাংবাধানিক সচেতনতা থাকার জন্য মানুষকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
সাম্প্রতিক নির্বাচনগুলির ফলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিহারে বিজেপি এবং এনডিএ ঐতিহাসিক জয় পেয়েছে৷ গুজরাতের পুরভোটেও প্রায় ৮৫টি পুরসভা বিজেপি দখল করেছে৷ আমি নিশ্চিত, পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনেও জিতে বিজেপি ঐতিহাসিক জয়ের হ্যাটট্রিক করবে৷
Kolkata,West Bengal
